ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

প্রকাশ : 16 Sep 2026
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে আতঙ্ক

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রাতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হয়নি।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসি সংলগ্ন মেট্রোরেল স্টেশনের কাছে একটি ককটেল বিস্ফোরিত হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি।


খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


ঢাবির প্রক্টরিয়াল টিম জানায়, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এর আগে গত সপ্তাহেও কার্জন ও চানখাঁরপুল এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।


এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সম্পর্কিত খবর

;