রাবির উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু

প্রকাশ : 15 Sep 2026
রাবির উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করা হয়েছে। বিষয়টি বাস্তবায়নে নির্বাচিত বিভাগসমূহকে প্রয়োজনীয় উপকরণাদি প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে উপকরণাদি প্রদান করেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেখানে ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, সংশ্লিষ্ট বিভাগসমূহের সভাপতি ও পরীক্ষা কমিটির সভাপতিসহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রসঙ্গত, কোডিং পদ্ধতি চালুর প্রথম পর্যায়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় তা প্রয়োগ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল বিভাগে এই পদ্ধতি অনুসরণ করা হবে।


সম্পর্কিত খবর

;