সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইকে প্রকাশে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে চাচাতো ভাই আপেল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ জন।
শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ১১ ঘটিকার দিকে পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে কালু তালুকদারের ছেলে আতাউর রহমান বিপুল তালুকদার (৪০) নিহত হয়েছে। গুরুতর আহতরা হলেন, মোছা. মুক্তা বেগম (৩৫) ও মোছা. আছমা বেগম (৬০)। আহতদের ময়মনসিংহ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে মৃত তোতা তালুকদারের স্ত্রী আনোয়ারা বেগমের সাথে বিবাদ হয় বিপুলের। কিছুক্ষণ পর মৃত তোতা তালুকদারের ছেলে আসাদুজ্জামান আপেল তালুকদার বহিরাগত সন্ত্রাসীদের ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত বিপুল ও তার স্ত্রীর উপর হামলা করে। এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে ফেলে এবং তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙ্গুল ও বাম পায়ের রগ কেটে ফেলে। এই দেখে বিপুলের মা আছমা বেগম ফিরাতে গেলে তারও একটি হাত ভেঙে ফেলে।
এলাকাবাসীর ডাক চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ও পরে সংবাদ পেয়ে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে।
প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালীন সময় আহতদের ডাক চিৎকারে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি বিপুলের হাত ও পা দ্বিখন্ডিত হয়ে মাটিতে পড়ে আছে এবং বিপুলের স্ত্রী মুক্তার হাতের আঙ্গুল ও পায়ের রগ কেটে দিয়েছে। এ সময় তাদের হাতে ধারালো অস্ত্র থাকায় কেউ তাদের কাছে ভিড়তে পারেনি। পরে আমি মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। সন্ত্রাসীরা ছুটে আসা লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
এলাকাবাসী আরো জানান, আপেলের নেতৃত্বে তার দুই বোন তুহিনা ও শাহানা বেগম এবং দুই ভাগিনা রাব্বি ও জীবনসহ বহিরাগত ১০/১২ জন সন্ত্রাসীদের ডেকে এনে প্রকাশ্য দিবালোকে বিপুলকে কুপিয়ে নিশংসভাবে হত্যা করেছে। সম্ভবত এটি তাদের পূর্বপরিকল্পিত ছিল বলে জানান তারা। এ ঘটনায় আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments