বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জে নবগঠিত সাংবাদিক সংগঠন “সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটি”-এর কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় সেতাবগঞ্জ টিএন্ডটি রোডে অবস্থিত কার্যালয়ে এ উপলক্ষে ফিতা কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক ও দৈনিক যুগবার্তার বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আহসানুল মতিন নান্নু।
উদ্বোধনী বক্তব্য রাখেন দৈনিক তৃতীয় মাত্রার স্টাফ রিপোর্টার ও সাহসী সাংবাদিক সম্মাননায় ভূষিত মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলার কৃতী সন্তান ও দৈনিক মানবজীবনের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মিলু।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বোচাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমীর মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল ওয়াহিদ শাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বোচাগঞ্জ উপজেলা সভাপতি আজিজুল হক চৌধুরী, ছাত্রদল বোচাগঞ্জ উপজেলা সভাপতি রিয়াদ হাসান চৌধুরী এবং ছাত্রশিবির বোচাগঞ্জ উপজেলা সভাপতি আব্দুল মুহাইমিনুল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি ও দৈনিক আমার দেশের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি আবুল ওহাব, সাংগঠনিক সম্পাদক ও নিউজ টুয়েন্টি ওয়ান বাংলা টেলিভিশনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি লিখন বণিক শুভ, অর্থ সম্পাদক ও দৈনিক মানবজমিনের বোচাগঞ্জ উপজেলা প্রতিনিধি ওমর ফারুক এবং সদস্য আসাদ আলী।
বক্তারা বলেন, একটি দায়িত্বশীল ও শক্তিশালী সাংবাদিক সংগঠন গড়ে উঠলে এলাকার সত্য, ন্যায় ও জনস্বার্থভিত্তিক সংবাদ পরিবেশন আরও কার্যকর হবে। তারা সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সার্বিক সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সংগঠনের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
সব মন্তব্য
No Comments