স্টাফ রিপোর্টার: দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকা অঞ্চলে।
পিজিসিবির প্রকাশিত দৈনিক পূর্বাভাস বিশ্লেষণ করে দেখা গেছে, দিনের শুরুতে লোডশেডিং তুলনামূলক কম থাকলেও বিকেল থেকে তা দ্রুত বাড়তে থাকে। সকাল ১০টায় ১ হাজার ৩ মেগাওয়াট এবং দুপুর ১২টায় ১ হাজার ২০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। দুপুর ২টায় ১ হাজার ৪৭১ মেগাওয়াট, বিকেল ৩টায় ২ হাজার ৪৮৩ মেগাওয়াট এবং বিকেল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াটে পৌঁছাতে পারে।
বিকেল ৫টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা করা হচ্ছে। এরপর সন্ধ্যায়ও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। পিজিসিবির তথ্য অনুযায়ী রাত ৮টায় ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং অব্যাহত থাকতে পারে।
অঞ্চলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যার পিক সময়ে সবচেয়ে বেশি লোডশেডিং হবে ঢাকা অঞ্চলে ৬৯৮ মেগাওয়াট। এছাড়া ময়মনসিংহ ও খুলনা অঞ্চলে ৩৫০ মেগাওয়াট করে, কুমিল্লায় ৩১৫ মেগাওয়াট, রাজশাহীতে ৩০০ মেগাওয়াট, রংপুরে ২৫০ মেগাওয়াট, চট্টগ্রামে ১৯০ মেগাওয়াট, সিলেটে ১৫০ মেগাওয়াট এবং বরিশালে ১০০ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
পিজিসিবি জানিয়েছে, চাহিদার তুলনায় উৎপাদন কম থাকায় এই লোডশেডিং করতে হচ্ছে। সন্ধ্যার পিক আওয়ারে চাহিদা সবচেয়ে বেশি থাকায় ওই সময় লোডশেডিংয়ের মাত্রাও বাড়ছে।
স্টাফ রিপোর্টার: লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে সন্ত্রাস, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর ...
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক,: আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।আইরিন খান শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ স ...
স্টাফ রিপোর্টার: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাব্য আগ্রহের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্র ...
সব মন্তব্য
No Comments