স্টাফ রিপোর্টার: বাংলাদেশে দ্রুত পরিবর্তনশীল জনমিতিক বাস্তবতায় বয়স্ক জনগোষ্ঠীর সুস্বাস্থ্য ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এখন থেকেই কার্যকর প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বার্ধক্যকে ভবিষ্যতের সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই; বরং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বয়স্কবান্ধব স্বাস্থ্যব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং প্রমাণভিত্তিক নীতি ও পরিকল্পনার মাধ্যমে আগেভাগেই প্রস্তুতি নিতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ (DPHI) আয়োজিত ‘Healthy Ageing in the Recent Context’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এমপিএইচ ব্যাচ ১৪ ও ১৫-এর শিক্ষার্থীদের সমসাময়িক জনস্বাস্থ্য চ্যালেঞ্জ, বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সামাজিক প্রয়োজন সম্পর্কে জ্ঞান ও বাস্তবভিত্তিক ধারণা দেওয়ার লক্ষ্যে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে DPHI-এর ফ্যাকাল্টি সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রধান আলোচক ছিলেন জনস্বাস্থ্য ও টিবি বিশেষজ্ঞ এবং গ্লোবাল হেলথ কনসালট্যান্ট ডা. মো. খুরশিদ আলম হায়দার, পিএইচডি। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নেপাল কান্ট্রি অফিস ও দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয় (SEARO)-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ সরকারের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতেও তিনি কাজ করেছেন। বর্তমানে তিনি WHO-এর Healthy Ageing বিষয়ক Regional Technical Advisory Group-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনায় ডা. হায়দার বিশ্ব ও বাংলাদেশে দ্রুত বাড়তে থাকা বয়স্ক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও সামাজিক চ্যালেঞ্জ তুলে ধরেন। তিনি বলেন, “বার্ধক্যকে ভবিষ্যতের সমস্যা হিসেবে না দেখে এখন থেকেই এর জন্য প্রস্তুতি নিতে হবে।” তিনি বয়স্কদের সুস্থ, সক্রিয় ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বয়স্কবান্ধব স্বাস্থ্যব্যবস্থা, দীর্ঘমেয়াদি পরিচর্যা এবং কার্যকর নীতি ও পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
এমপিএইচ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি গবেষণা ও evidence generation-এর মাধ্যমে বয়স্ক জনগোষ্ঠীর কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। বয়স্কদের স্বাস্থ্য, অসংক্রামক রোগ, মানসিক স্বাস্থ্য, জীবনযাপন, সামাজিক সহায়তা এবং স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে গবেষণার মাধ্যমে নির্ভরযোগ্য তথ্য তৈরি করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। এসব তথ্য ভবিষ্যৎ নীতি ও জনস্বাস্থ্য কর্মসূচি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি জানান।
সেমিনারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অবসরপ্রাপ্ত) মো. শাহাদাত হোসেন বাংলাদেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমের ইতিহাস, কাঠামো, অর্জন এবং বিদ্যমান চ্যালেঞ্জ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেন। তাঁর আলোচনায় দেশের পরিবার পরিকল্পনা কার্যক্রমের বিবর্তন এবং বর্তমান বাস্তবতার বিভিন্ন দিক উঠে আসে।
অনুষ্ঠানে প্রফেসর ডা. মো. আতিকুল হক, ডিন, ফ্যাকাল্টি অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এবং প্রফেসর ডা. ফারিহা হাসিন, চেয়ারম্যান, DPHI, বাংলাদেশে দ্রুত পরিবর্তনশীল জনমিতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ageing-এর জন্য প্রস্তুতি এবং সুস্থ বার্ধক্য নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের এ বিষয়ে গবেষণা, evidence generation এবং প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সেমিনারের শুরুতে DPHI, বিএমইউ-এর সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান “DPHI: Structure and Activities” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে বিভাগের একাডেমিক কাঠামো, কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগ সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।
সেমিনারে DPHI-এর ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এমপিএইচ ব্যাচ ১৪ ও ১৫-এর শিক্ষার্থীরাও আলোচনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সেমিনারটি আয়োজন ও সঞ্চালনা করেন DPHI-এর ডা. ফারজানা ইসলাম রুপা। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি জাতীয় ও বৈশ্বিক জনস্বাস্থ্য ইস্যু সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও চিন্তাশক্তি বাড়াতে এ ধরনের বিশেষজ্ঞ সংলাপ গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণা, নীতি প্রণয়ন এবং জনস্বাস্থ্য কর্মসূচিতে আরও কার্যকরভাবে ভূমিকা রাখার জন্য প্রস্তুত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: দশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭০ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপ ...
ডেস্ক রিপোর্ট: দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গ মিলিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ...
ডেস্ক রিপোর্ট: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৭১ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ...
স্টাফ রিপোর্টার: দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হামে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৮৬ জন হাম রোগী শনাক্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি ...
সব মন্তব্য
No Comments