ডেস্ক রিপোর্ট: আজ ৩০ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ, তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ এবং জোরপূর্বক গুমের মতো মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর এই দিনটি পালিত হয়। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী দিবসটি এখন বিশ্বের বহু দেশে সরকারি-বেসরকারি ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে।
দিবসটির সূচনা হয়েছিল লাতিন আমেরিকায়। ১৯৮১ সালে কোস্টারিকায় গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন অফ ফ্যামিলিজ অফ ডিটেইন্ড-ডিসঅ্যাপিয়ার্ড (FEDEFAM) ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। পরবর্তীতে বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্ব পায়। বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধ, দায়মুক্তির সংস্কৃতি অবসান, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্তদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ উদ্যোগী হয়।
এরই ধারাবাহিকতায় ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে 'ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রটেকশন অফ অল পারসন্স ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স' শীর্ষক সনদ গৃহীত হয়। সনদটি ২০১০ সালের ২৩ ডিসেম্বর ২০তম রাষ্ট্রের অনুসমর্থনের পর কার্যকর হয়। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১০ সালে ৬৫/২০৯ রেজুলেশনের মাধ্যমে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুমের শিকার ব্যক্তিদের দিবস হিসেবে ঘোষণা করে এবং ২০১১ সাল থেকে আনুষ্ঠানিকভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, রাষ্ট্রীয় বাহিনী বা রাষ্ট্রের সমর্থনপুষ্ট কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক কোনো ব্যক্তিকে গ্রেপ্তার, আটক বা অপহরণ করে তার অবস্থান গোপন রাখা এবং আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করাই হলো জোরপূর্বক গুম। একসময় সামরিক স্বৈরশাসনের হাতিয়ার হিসেবে দেখা হলেও বর্তমানে অভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক দমন-পীড়নের ক্ষেত্রেও এর ঝুঁকি বাড়ছে বলে জাতিসংঘ মনে করে।
বাংলাদেশের প্রেক্ষাপটে এবারের দিবসটি বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে গুমের অভিযোগের পর ২০২৪ সালের ২৯ আগস্ট, আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের ঠিক একদিন আগে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করে। বর্তমানে গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কার্যক্রম চলমান রয়েছে এবং গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন নানা কর্মসূচি পালন করছে। দিবসটির মূল উদ্দেশ্য হলো গুমের মতো মানবাধিকার লঙ্ঘনকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং রাষ্ট্রগুলোকে জবাবদিহিতার আওতায় আনা।
ডেস্ক রিপোর্ট: গুমকে মানবাধিকারের চরম লঙ্ঘন উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে ভবিষ্যতে গুমের মতো মানবতাবিরোধ ...
স্টাফ রিপোর্টার: দেশে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি অব্যাহত থাকায় আজ শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার পিক আওয়ারে সারাদেশে সর্বোচ্চ ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পি ...
স্টাফ রিপোর্টার: লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে সন্ত্রাস, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকাসহ দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। আজ শনিবার (২৯ আগস্ট) সকালে আবহাওয়া অধিদপ্তর ...
সব মন্তব্য
No Comments