ডেস্ক রিপোর্ট: নরসিংদীতে ময়লার ড্রেন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। রবিবার (৩১ জলাই) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চিনিশপুরের দাসপাড়া থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে পুলিশের সহায়তায় ওই নবজাতককে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, রবিবার রাতে দাসপাড়া নার্সারির মোড়ের কাছে ময়লার ড্রেনে এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পান ফাতেমা আক্তার নামে এক নারী। পরে ওই নারী এলাকাবাসীর সহায়তায় ড্রেন থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেন। এলাকাবাসী বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে নবজাতকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
তিনি আরও জানান, পরিচয় না পেলে নবজাতকটি সুস্থ হওয়ার পর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পরবর্তী উদ্যোগ নেওয়া হবে।
ইত্তেফাক
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের আওতায় সরবরাহ করা প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী। পেটে ব্যথা, পেট ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর সুমন সিকদারকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।এ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ী এলাকার ২ নম্বর উত্তর কালীবাড়ী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকার, রূপার স ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভ ...
সব মন্তব্য
No Comments