বিশ্বববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টির উদ্যোগে ‘বঙ্গবন্ধু বক্তৃতামালা-১৩’ ২২ জুন বুধবার অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’র পরিচালক অধ্যাপক ড. ফকরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে “বাংলাদেশের শিল্পকলায় বঙ্গবন্ধু” শীর্ষক বক্তৃতা প্রদান করেন ইংরেজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম। বক্তৃতার ওপর আলোচনায় অংশ নেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন এবং বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক।
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘বাংলাদেশের শিল্পকলায় বঙ্গবন্ধু স্বরূপেই আবির্ভূত, যদিও কোনো কোনো শিল্পী তাঁর রূপায়ণে প্রতীক-ইঙ্গিত-রূপকের সাহায্য নিয়েছেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর বঙ্গবন্ধুকে যখন ইতিহাস থেকে নির্বাসন দেয়ার একটা রাষ্ট্রীয় প্রয়াস শুরু হয়ে যায়, তখন কিছুদিনের জন্য তাঁর প্রতিকৃতি আঁকায় ছেদ পড়ে। তবে তখনও কোনো কোনো শিল্পী তাঁর ছবি এঁকে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ, জীবন ও কর্ম এবং তাঁর অসাম্প্রদায়িকতা ও উদার মানবিকতা থেকে অনুপ্রেরণা নিয়েই বেশির ভাগ শিল্পী কাজ করেছেন। কিছু শিল্পী বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে প্রতিবাদের প্রতীক হিসেবেও রূপায়ণ করেছেন। পঁচাত্তরের পর করা বঙ্গবন্ধুর রূপায়ণে প্রতিবাদটি ছিল অশুভ সেই শক্তির বিরুদ্ধে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সংবিধানের কাঁটাছেড়া করে অসাম্প্রদায়িকতাকে বিসর্জন দিয়েছিল এবং পাকিস্তান পন্থার পুন:প্রচলনের চেষ্টা করেছিল। যারা ভেতরের একটা অনুপ্রেরণা থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন, তারা তাঁর চারিত্রিক সত্যটাকেও অনুধাবনের চেষ্টা করেছেন।’ বাংলাদেশের শিল্পকলায় বঙ্গবন্ধুর উপস্থিতি নিয়ে তরুণ গবেষক বা শিল্পলেখকগণ আরও গবেষণা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments