সৈয়দা হাজেরা সুলতানা, শ্রীমঙ্গল : তৃণমূল নারী উদ্দোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ‘নতুন ব্যবসা সৃষ্টি’ শীর্ষক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে আজ।
সোমবার (২১ জুন) বেলা ২টায় শ্রীমঙ্গল শহরের গুহ রোডস্থ ' আগ্রা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান; গ্রাসরুটসের সিইও হিমাংশু মিত্র, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক তাপস ঘোষ, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক এ এস এম সারোয়ার আলম ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক সাইদা আফরোজ চৌধুরী পুতুল। এছাড়াও উদ্দোক্তাদের মধ্যে বক্তব্য দেন গ্রাসরুটসের মৌলভীবাজার জেলা আহবায়ক শ্যামলী সূত্রধর, সদস্য সৈয়দা তাহমিনা বেগম, মৌ দেব, নীরনেপুর তুলসী প্রসাদ ও শয়ন তাঁতি প্রমূখ।
গ্রাসরুটস মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ১৭-২১ জুন ২০২১ শ্রীমঙ্গলের আগ্রা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টের সেমিনার হলে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ৩২ জন নতুন নারী উদ্যোক্তা ও পুরাতন ব্যবসায়ীরা এ প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী দিনে উদ্দোক্তা প্রশিক্ষার্থীদের মাঝে এসএমই ফাউন্ডেশনের সনদপত্র বিতরণ করা হয়।
পাঁচ দিনের এই প্রশিক্ষণে নতুন ব্যবসায় সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, চলমাল ব্যবসায় সম্প্রসারণ, সহজে এসএমই ঋণ পাওয়ার উপায়, দক্ষ ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন এসএসমই ফাউন্ডেশনের প্রশিক্ষকদ্বয় এ এস এম সারোয়ার আলম ও সাইদা আফরোজ চৌধুরী।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও সমর্থকদের অনির্দিষ্টকাল ধরে বিনা বিচারে আটকে রাখা বন্ধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কবি। তিনি একইসঙ্গে প্রেম, মানবতা, ধর্ম ও দ্রোহের কব ...
স্টাফ রিপোর্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগ ...
স্টাফ রিপোর্টার: নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। রবিবার ২৩ আগস্ট বেলা ১১টায় তিনি বঙ্গভবনে পৌঁছান।রাষ্ট্রপতির কা ...
সব মন্তব্য
No Comments