সৈয়দ মাহামুদ শাওন, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ি থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের অবৈধ মাদক হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব জানায় , শুক্রবার গভীর রাতে র্যাব ৫ এর রাজশাহী ব্যাটালিয়নের সিপিসি ১, চাঁপাইনবাবগঞ্জের একটি আভিযানিক দল সদর থানার বিভিন্ন এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল রাত আনুমানিক একটার দিকে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। অভিযানে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের বাসিন্দা এবরান আলীকে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে মোড়ানো তিন দশমিক এক কেজি হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য তিন কোটি দশ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত এবরান আলীর বয়স ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
সব মন্তব্য
No Comments