স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাচনি ইশতেহার অনুযায়ী দেশকে জুয়া ও মাদকমুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার, ২৬ জুন ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তরুণ সমাজকে মাদক ও জুয়ার করাল গ্রাস থেকে রক্ষা করা নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে ২-১ দিনের মধ্যে জাতীয় সংসদে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিল’ উত্থাপন করা হবে। সংশোধিত আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে স্বতন্ত্র বাহিনী হিসেবে শক্তিশালী করা, কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়া, দ্রুত বিচারে ‘বিশেষ ট্রাইব্যুনাল’ গঠন, প্রতিটি জেলায় কেমিক্যাল ল্যাব ও ‘ডগ স্কোয়াড’ স্থাপনের বিধান রাখা হচ্ছে।
তিনি আরও জানান, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদকের মামলা বিচারাধীন। মাদকের কালো টাকায় অর্জিত সম্পত্তি বাজেয়াপ্তে কঠোর ধারা যুক্ত করা হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্মে মাদক ও অনলাইন বেটিং ঠেকাতে আইনি কাঠামোয় পরিবর্তন আনা হচ্ছে। মাদকাসক্তদের রোগী হিসেবে বিবেচনা করে বিভাগীয় পর্যায়ে ২০০ শয্যার সরকারি নিরাময় কেন্দ্র নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। মন্ত্রী এ সময় বার্ষিক মাদক প্রতিবেদন ও স্যুভেনিরের মোড়ক উন্মোচন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এবারের প্রতিপাদ্য ছিল—‘বিশ্ব মাদক সমস্যা: বিদ্যমান ইস্যু, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী প্রতিক্রিয়া’।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments