ফরিদপুর অফিস: ঘন কুয়াশার কারনে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশার কারনে মাঝ নদীতে আটকে আছে দুটি ফেরী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে কুয়াশার কারনে নৌদুর্ঘটনা এড়াতে ফেরী চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি।
জানাগেছে, দীর্ঘ সময় ফেরী চলাচল বন্ধ থাকায় এই রুটে নদী পারের অপেক্ষায় কয়েকশত যানবাহন। এরমধ্যে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশী। তীব্র শীতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, ঘন কূয়াশার কারনে এই রুটে দুর্ঘটনা এড়াতে গতরাত ১টার দিকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হবে।
বর্তমানে এই নৌরুটে ১৫ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments