সিলেট অফিস: হবিগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী পত্রিকার হকার চাঁন মিয়াকে আর্থিক সহযোগিতা দেয়া হয়েছে।
"গ্রাহকের কাছে পত্রিকা পৌঁছে দেন দৃষ্টি প্রতিবন্ধী চাঁন মিয়া" এই শিরোনামে গত ১৭ নভেম্বর দৈনিক প্রথম আলো পত্রিকায় হবিগঞ্জ সদর উপজেলার বারাপইল গ্রামের চাঁন মিয়াকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দেখে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বাংলাদেশের অন্যতম নাট্য সংগঠন ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায় এর সহ-সভাপতি ফারুক আহমেদ সহযোগিতার হাত বাড়ান। তিনি জেলার চুনারঘাট উপজেলার সন্তান মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নির্মাতা সাইফুল জার্নাল এর মাধ্যমে হবিগঞ্জের পরিবেশ ও নাট্য সংগঠক তোফাজ্জল সোহেল এর সঙ্গে যোগাযোগ করে চাঁন মিয়াকে আর্থিক সহযোগিতা করার অভিপ্রায় ব্যক্ত করেন।
আজ ২৩ নভেম্বর (রবিবার) বেলা ১১ টায় প্রথম আলো হবিগঞ্জ অফিসে নাট্যব্যক্তিত্ব ফারুক আহমেদ এর পক্ষে চাঁন মিয়ার হাতে নগদ দশ হাজার টাকা তুলে দেন পরিবেশ সংগঠক, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, প্রথম আলো হবিগঞ্জের নিজস্ব প্রতিবেদক হাফিজুর রহমান নিয়ন, পরিবেশ ও নাট্য সংগঠক, খোয়াই থিয়েটার সভাপতি তোফাজ্জল সোহেল।
ফারুক আহমেদ বলেন, প্রথম আলো সংবাদটি প্রকাশ করে তাদের কাজ করেছেন, নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব রয়েছে। চাঁন মিয়াকে সহযোগিতা করা সেই দায়িত্বেরই অংশ।
চাঁন মিয়া আনন্দ প্রকাশ করে জানান, তার সন্তানের পড়ালেখার কাজে এই টাকা ব্যয় করবেন।
উল্লেখ্য গত ২৪ বছর ধরে দৃষ্টি প্রতিবন্ধী চাঁন মিয়া হবিগঞ্জ শহরে স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা বিক্রি করছেন।#
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments