ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ে হুইপ নিজানের জুম বৈঠক

প্রকাশ : 31 Aug 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ে হুইপ নিজানের জুম বৈঠক

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় ঢাকামুখী লেনে তীব্র যানজট ও জনদুর্ভোগের ঘটনায় দায়িত্বশীলদের সাথে জুম প্ল্যাটফর্মে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি।


শনিবার ৩০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এই জুম মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এবং ২৭৭ লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। বৈঠকে জেলা প্রশাসক, পুলিশ সুপার কুমিল্লা, পুলিশ সুপার হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন, নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লা এবং সহকারী পরিচালক বিআরটিএ কুমিল্লা অংশ নেন।


বৈঠকে গত ২৯ আগস্ট শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার আষাঢ়িয়ারচর সেতুতে জরুরি সংস্কার কাজ চলাকালীন ঢাকামুখী লেনে সৃষ্ট তীব্র যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন হুইপ।


জুম মিটিংয়ে যানজটের ৬টি প্রধান কারণ চিহ্নিত করা হয়। প্রথমত, সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত দেখা দেওয়ায় এক লেন বন্ধ রেখে জরুরি মেরামত করা হয়। দ্বিতীয়ত, দুই লেনের পরিবর্তে এক লেন দিয়ে যানবাহন চলায় দীর্ঘ সারি তৈরি হয়। তৃতীয়ত, ব্যস্ততম এই মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে যানজট দ্রুত পেছনের দিকে ছড়িয়ে পড়ে। এছাড়া রোডস এন্ড হাইওয়ে নারায়ণগঞ্জের সেতু সংস্কার কার্যক্রমে আন্তঃজেলা ও আন্তঃডিপার্টমেন্ট সমন্বয়ের ঘাটতি, সংস্কার চলাকালীন প্রচারণা ও বিকল্প পথের নির্দেশনার অভাব এবং জরুরি যানবাহনের জন্য বিকল্প পথ না রাখাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়।


হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত কর্মকর্তাদের যানজটে সৃষ্ট জনদুর্ভোগ লাঘবে আরও সতর্ক ও পূর্ব প্রস্তুতি বাড়ানোর তাগিদ দেন। তিনি বলেন, ভবিষ্যতে যেকোনো সড়ক ও সেতু সংস্কারের আগে পর্যাপ্ত বিকল্প পথ রাখা, গণমাধ্যমে আগাম প্রচারণা এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা আবশ্যক। পাশাপাশি দীর্ঘ যানজটের সময় ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণে পার্শ্ববর্তী সড়ক দিয়ে অ্যাম্বুলেন্স ও বিদেশযাত্রীদের মতো জরুরি যানবাহন পাস করানোর পরামর্শ দেন তিনি।


সম্পর্কিত খবর

;