বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২২জন গবেষক পিএইচ.ডি, ২১জন এম.ফিল এবং ২জন ডিবিএ ডিগ্রি অর্জন করেছেন। গত ২৬ জুলাই অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন- বাংলা বিভাগের অধীনে কানিজ ফাতেমা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. সেলিম-উল ইসলাম সিদ্দিকী, মুহাম্মদ নূরুল্লাহ, মো. মাইন উদ্দিন, মুহাম্মদ মুনিরুজ্জামান, সংগীত বিভাগের অধীনে শেখ খালিদ হাসান, আহমেদ শাকিল হাসমী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধীনে সুফিয়া খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে তাসনীম তাহের, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মো. মাহমুদ হাসান, রসায়ন বিভাগের অধীনে অনাথ চন্দ্র রায়, গণিত বিভাগের অধীনে জান্নাতুন নাঈম, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে মোহাম্মদ আতাউর রহমান, অণুজীব বিজ্ঞান বিভাগের অধীনে খন্দকার ফাহ্মিদা সুলতানা, সালমা আক্তার, ফারজানা দীবা, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধীনে সাদিয়া ইসফাত আরা রহমান, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের অধীনে মো. শাহানূর হোসেন, ওষুধ প্রযুক্তি বিভাগের অধীনে মো. রেজওয়ানুর রহমান, ভাস্কর্য বিভাগের অধীনে নাসিমা হক মিতু, মাসুদা খাতুন জুঁই এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি ইনস্টিটিউটের অধীনে প্রতিমা দেব।
এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন- ইংরেজি বিভাগের অধীনে ফারাহ দিবা ইয়াসমিন, আরবী বিভাগের অধীনে মো. হাবিবুল্লাহ, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. আবু জাফর, মো. আবদুল্লাহ আল মামুন, মো. শরীয়ত উল্লাহ, ফয়সল আহমদ, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধীনে মো. রফিকুল ইসলাম, সংগীত বিভাগের অধীনে আশা সরকার, বারবারা আজাদ সনম, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে মাদল দেব বর্মন, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে সায়মা নাজনীন, মো. রবিউল হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধীনে সারা মনামী হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধীনে তাহমিনা সুলতানা যুথি, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে আমিনা বেগম সুমি, নুজহাত-ই-রহমান, মার্কেটিং বিভাগের অধীনে মো. আল আমিন, তাসলিমা রহমান, ফিন্যান্স বিভাগের অধীনে তানজিদা আক্তার এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধীনে মো. শাখাওয়াত হোসেন ও জসিম উদ্দিন সরকার।
ডি.বি.এ ডিগ্রি প্রাপ্তরা হলেন- ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধীনে রুমানা আফরিন এবং মো. সামসুজ্জামান।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments