দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নগদের মার্কেটিং অফিসার কে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাইয় করে নিয়েছে সশস্ত্র ছিনতাইকারী চক্র। সোমবার সন্ধ্যায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ছিনতাই ও হামলার শিকার নগদের মার্কেটিং অফিসার মো. মিঠন ইসলাম (২৫) কে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিঠন ইসলাম ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, নগদের মার্কেটিং অফিসার মিঠন ইসলাম মার্কেটে কালেকশন শেষে বাড়ি ফেরার পথে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলাকায় দু’জন সশস্ত্র ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে মিঠন ইসলামের পথ রোধ করে। এসময় ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে মিঠন ইসলামকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর জখম করে তার কাছে থাকা নগদের ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাই করে নেয়। এসময় মিঠন ইসলাম আর্তচিৎকার দিলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসলে ছিনতাইকারীরা আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে ঘনাস্থল থেকে নির্বিগ্নে চলে যায়। পরে স্থানীয়রা আহত মিঠন ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
ছিনতাইয়ের ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মিঠন নামে একজন নগদের মার্কেটিং অফিসাকে ছিনতাইকারীরা রক্তাক্ত জখম করে তার কাছে থাকা ১ লক্ষ ৫৭ হাজার টাকা ছিনতাই করে নিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে যার নং-৩৪। ঘটনার সাথে জগিত আসামীদের গ্রেপ্তার অভিযন চলমান রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments