নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যাত্রা শুরু করলো ‘নিউ স্কয়ার সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার’। নড়াইল সদর হাসপাতাল রোডের আনোয়ারা আওয়াল কমপ্লেক্সের ২য় তলায় শুক্রবার দুপুরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
প্রধান অতিথি থেকে ক্লিনিকটির শুভ উদ্বোধন ঘোষণা করেন নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আতাউর রহমান বাচ্চু। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুলফিকার আলী মন্ডল, আলী হাসান, শাহরিয়ার রিজভী জর্জ, মোস্তফা কামাল, সায়দাত কবির রুবেল, সিহাবুর রহমান সিহাব, খন্দকার ফসিয়ার রহমান, এম এম মাহবুবুর রশিদ (লাবলু), বিদ্যুৎ কুমার সান্যাল এবং এস এম সাজ্জাদ রহমানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,"নড়াইলের মানুষের দোরগোড়ায় উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ডায়াগনস্টিক সেন্টারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসাসেবা যেন বাণিজ্যিক রূপ না নেয়, বরং মানবিক দিকটিকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে সঠিক রোগ নির্ণয় ও উন্নত সেবা নিশ্চিত করাই যেন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়।
উদ্বোধন উপলক্ষে ক্লিনিক কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এখন থেকে নড়াইল ও পার্শ্ববর্তী এলাকার মানুষ অত্যন্ত সুলভ মূল্যে আধুনিক ল্যাব টেস্ট এবং অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উন্নত সার্জিক্যাল ও ডায়াগনস্টিক সেবা পাবেন। এছাড়া বিনামুল্যে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments