স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র ঢাকার তৎকালীন পিজি হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ, ১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। ডাক নাম ছিল দুখু মিয়া। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন। চরম দারিদ্র্যের মধ্যে শৈশব কাটলেও মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে তিনি বাংলা সাহিত্য ও সংগীতের প্রতিটি শাখায় অসামান্য অবদান রেখেছেন। তিনি একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা ছিলেন। বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রেম, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি হিসেবেও তিনি সমানভাবে সমাদৃত।
বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে সরকারের উদ্যোগে ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। তাকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং ধানমন্ডিতে রাষ্ট্রীয়ভাবে বসবাসের ব্যবস্থা করা হয়। ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট উপাধি প্রদান করে। ১৯৭৬ সালে তাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয়।
কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে সমাধি প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া কবি নজরুল ইনস্টিটিউট ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করেছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ‘আমারে দেবো না ভুলিতে’ শিরোনামে দুই দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে এবং আগামীকাল একই সময়ে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা, নজরুল সংগীত ও নৃত্য পরিবেশিত হবে। নজরুল একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে। আজ বাদ জোহর সমাধি সংলগ্ন মসজিদে মিলাদ মাহফিল এবং ২৮ ও ২৯ আগস্ট মগবাজারে নজরুল একাডেমি মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
সব মন্তব্য
No Comments