১১ সেপ্টেম্বর লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন

প্রকাশ : 09 Sep 2026
১১ সেপ্টেম্বর লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন

স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরতে আজ সংবাদ সম্মেলন করেছে আয়োজকরা।


আজ সকাল ১১টায় উদীচী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে কনভেনশনের পটভূমি ও উদ্দেশ্য বর্ণনা করেন কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জামসেদ আনোয়ার তপন। লিখিত বক্তব্য পাঠ করেন মফিজুর রহমান লালটু।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জাকির হোসেন, সমাজ অনুশীলন কেন্দ্রের বিমল কান্তি দাস, গণসংস্কৃতি কেন্দ্রের জাকির হোসেন, সমাজ চিন্তা ফোরামের রঞ্জন দাস শিবু এবং উদীচীর ইকবালুল হক খান।


আয়োজকরা জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে সুসংহত করা এবং লেখক-শিল্পী-সংস্কৃতিকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা তুলে ধরাই এই জাতীয় কনভেনশনের মূল লক্ষ্য। সংবাদ সম্মেলনের বিস্তারিত বক্তব্য ইমেইলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

সম্পর্কিত খবর

;