স্টাফ রিপোর্টার: সরকার ৪০ সদস্য বিশিষ্ট ‘জাতীয় পরিবেশ ও জলবায়ু পরিবর্তন কমিটি (এনসিইসিসি)’ গঠন করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটির সদস্য হিসেবে রয়েছেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; অর্থ মন্ত্রণালয়; স্বাস্থ্য মন্ত্রণালয়; পরিকল্পনা মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; ভূমি মন্ত্রণালয়; মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়; কৃষি মন্ত্রণালয়; পানি সম্পদ মন্ত্রণালয়; দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়; এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ। অন্যান্য সদস্যের মধ্যে খাদ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীগণ রয়েছেন।
এছাড়া, এ কমিটিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান; পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি; মন্ত্রিপরিষদ সচিব; প্রধানমন্ত্রীর মুখ্য সচিব; ভূমি মন্ত্রণালয়ের সচিব; জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক কাঠামো বিভাগের সদস্য; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব; শিল্প মন্ত্রণালয়ের সচিব; পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব; বাংলাদেশ পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সদস্য; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব; স্থানীয় সরকার বিভাগের সচিব; স্বাস্থ্য সেবা বিভাগের সচিব; নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব; বিদ্যুৎ বিভাগের সচিব; মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব; প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক; বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান; পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক; বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক; বাংলাদেশ শিল্প বণিক সমিতির সভাপতি; এবং পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়কর্তৃক মনোনীত পরিবেশ ও জলবায়ু বিষয়ক দুইজন বিশেষজ্ঞ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব।
কমিটির কার্যপ্রণালীর মধ্যে রয়েছে- জাতীয় পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় পরিকল্পনা/ কৌশল এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা; পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতিসংঘ সমন্বয়ে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের বিষয়াদি পর্যালোচনা; সরকারের পরিবেশ নীতি ও জলবায়ু পরিবর্তন বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা/কৌশল বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত সমস্যাদি চিহ্নিতকরণ ও সমাধানের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়াদি বিবেচনা করা।
মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments