মোংলা অফিস: সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ নিধন বন্ধ এবং প্লাস্টিক দূষণ রোধে মোংলার জয়মনিতে সচেতনতামূলক সভা হয়েছে। ১২ জুন বুধবার সকালে বনবিভাগের চাঁদপাই ষ্টেশন মিলনায়তনে রিহ্যাবিলাইটেশন ইমপ্লয়মেন্ট এন্ড ডেভেলপমেন্ট ফর দি ইয়ুথস (রেডি) এর আয়োজনে এ সচেতনতামূলক সভা হয়।
বুধবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা রানা দেব। সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোঃ নূর আলম শেখ, ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত দাস, ভিটিআরটির নান্টু গাজী, সিপিজির মনি মন্ডল, মোঃ মাহবুব প্রমূখ। সচেনতামূলক সভা সঞ্চালনা করেন রেডির মারুফ বিল্লাহ। সচেতনতামূলক সভায় বক্তারা বলেন এশিয়ার ফুঁসফুঁস সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বুক পেতে মায়ের মতো আগলে রাখে। সেই সুন্দরবন আজ বিষ প্রয়োগে এবং প্লাস্টিক দূষণে আক্রান্ত। সকলের সচেতন প্রয়াসের মাধ্যমে সুন্দরবনকে বিষমুক্ত এবং প্লাস্টিক দূষণমুক্ত করতে ঐকান্তিক প্রচেষ্টা চালাতে হবে। বক্তারা আরো বলেন গর্বিত অভিভাবক হিসেবে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা করতে না পারলে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার চতুর্থ বার্ষিক কাউন্সিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা শাখার আয়োজনে এ কাউন্সিল ...
সব মন্তব্য
No Comments