ফেসবুকে সুইসাইড নোট

মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেন শিবির নেতা ফরহাদ!

প্রকাশ : 08 Sep 2026
মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করলেন শিবির নেতা ফরহাদ!

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ।


সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার পাকস্থলী ওয়াশের পর তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।


মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে এস এম ফরহাদ বলেন, মেঘমল্লার বসুর পোস্ট দেখেই তিনি ফেসবুকে খোঁজ নেওয়া শুরু করেন। সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও তার সন্ধান পাচ্ছিলেন না। পরে জানতে পারেন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে তাকে পাওয়া গেছে। সেখান থেকে দ্রুত তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসায় অনীহা প্রকাশ করা হয়। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পাকস্থলী ওয়াশ করেন। তিনি এখন শঙ্কামুক্ত হলেও কথা বলার মতো অবস্থায় নেই।


এর আগে ফেসবুকে দেওয়া পোস্টে মেঘমল্লার বসু জীবন নিয়ে হতাশা, মায়ের প্রতি অপরাধবোধ এবং তার শুভাকাঙ্ক্ষীদের ব্যর্থ করার কথা লেখেন। তিনি তার প্রাক্তন প্রেমিকাকে মৃত্যুর জন্য দায়ী না করার বিশেষ অনুরোধ জানান এবং বন্ধু ও সহযোদ্ধাদের কাছে ঋণী উল্লেখ করেন।


সম্পর্কিত খবর

;