১৬১১১ নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

প্রকাশ : 08 Sep 2026
১৬১১১ নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ নারীকে চিকিৎসা দিল কোস্ট গার্ড

স্টাফ রিপোর্টার: জাতীয় জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে অসুস্থ এক নারীকে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।


মঙ্গলবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।


তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় এক ব্যক্তি তার অসুস্থ মেয়েকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এমভি ইমাম হাসান’ লঞ্চে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। লঞ্চটি রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় ওই ব্যক্তি কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।


খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম দ্রুত ওই লঞ্চে যায় এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করে। পরে রোগীকে উন্নত চিকিৎসার জন্য সদরঘাট থেকে সিএনজি যোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


কোস্ট গার্ড জানায়, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

;