শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানিয়ে দিল ভারত

প্রকাশ : 08 Sep 2026
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানিয়ে দিল ভারত

ডেস্ক রিপোর্ট: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়ে দিয়েছে ভারত। বাংলাদেশের অনলাইন গণমাধ্যম বায়ান্ন নিউজে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


বায়ান্ন নিউজের প্রতিবেদনে বলা হয়, আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক অনির্বাণ দাসগুপ্তের নামে সোমবার ৭ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে।


প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকে প্রতিনিধিদলটি নয়াদিল্লির অবস্থান জানিয়ে দেয় এবং বলে, শেখ হাসিনার সঙ্গে অসম্মানজনক আচরণ করা উচিত নয় এবং আটক করা হলে তার নিরাপত্তার দিকে বিশেষ নজর দিতে হবে।


বায়ান্ন নিউজ জানায়, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন বলে আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি কীভাবে ফিরবেন তা এখনো চূড়ান্ত হয়নি।


সম্পর্কিত খবর

;