কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: বিচারের দাবি

প্রকাশ : 07 Sep 2026
কাঁঠালিয়ায় খেলাধুলা কেন্দ্রিক বিরোধে ছাত্রীদের ওপর হামলার অভিযোগ: বিচারের দাবি

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কাবাডি ও হ্যান্ডবল খেলায় অংশগ্রহণ করে পূর্ব পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। খেলায় অংশ নেওয়ার সময় প্রতিপক্ষ কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুলের কিছু ছাত্রী ও অভিভাবক তাদের ওপর হামলা চালায় এবং অশোভন আচরণ করে।

উক্ত হামলায় পাটিখালঘাটা মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রী আহত হয় এবং পরবর্তীতে তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। আহত ও ভুক্তভোগী শিক্ষার্থীদের মধ্যে রয়েছে— আসমা আক্তার, জান্নাতী আক্তার, মীম আক্তার, সুমাইয়া আক্তার, রিয়া মনি, সুমাইয়া আক্তার, শাফিমা আক্তার ও রিয়া মনিসহ অন্যান্যরা।

ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীরা স্বাক্ষর সংবলিত একটি আবেদনপত্রের মাধ্যমে কাঁঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করে নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সুমর্জি কামনা করেছেন।


সম্পর্কিত খবর

;