রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: “মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম, আক্রান্ত বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকরা।
দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনেস্তার ঘটনায় তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান রিপন, সাবেক সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, সদস্য বদরুজ্জামান খান সবুজ, কাজী আল-আমিন, মোল্লা ফারুক হাসান, সাংবাদিক সৈয়দ মাজারুল ইসলাম রুবেল প্রমুখ।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক পলাশ তালুকদার। অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গৌরনদী প্রেসক্লাবের সদস্যসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা মব ভায়োলেন্স তৈরি করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরকে হেনেস্তার সাথে জড়িত সকল দুস্কৃতকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments