ডেস্ক রিপোর্ট: ‘কোটি মানুষের পাশে’ স্লোগানকে সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার এবং সাধারণ জনগণের মধ্যে ভরতুকিমূল্যে বিক্রির জন্য অনলাইনে টিসিবি'র ডিলার নিয়োগ আবেদনপত্র আহবান করা হয়েছে।
তৃতীয় পর্যায়ে প্রকাশ করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা, বাগেরহাট, মাগুরা ও ময়মনসিংহ জেলার নির্ধারিত উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভার জন্য ৩ আগস্ট হতে ৯ আগস্ট ২০২৫ পর্যন্ত অনলাইনে ডিলারশিপের আবেদন করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে টিসিবি অফিসে সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারে কিংবা অন্য কোন মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
উল্লেখ্য, সারাদেশে যে সকল ওয়ার্ড, ইউনিয়ন বা পৌরসভায় ডিলার নেই সে সকল জেলা, উপজেলা ও সিটিতে পর্যায়ক্রমে অনলাইনে ডিলার নিয়োগ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য www.tcb.gov.bd ওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments