রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সন্ধ্যা নদীতে জেলের জালে পাওয়া দুই কেজি ৬শত গ্রামের একটি ইলিশ মাছ ১৪ হাজার তিনশত টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, বুধবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চাখার ইউনিয়নের চালিতাবাড়ি গ্রাম সংলগ্ন সন্ধ্যা নদীতে রুমেন নামের এক জেলের জালে বৃহৎ আকারের একটি রূপালী ইলিশ ধরা পড়ে। ওই জেলে বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রির জন্য বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে সত্যরঞ্জনের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি ডাকে ২ লাখ ২০ হাজার টাকা মণে, ৫ হাজার ৫শত টাকা কেজি দরে মোট ১৪ হাজার তিনশত টাকায় পাইকারী বিক্রেতা বিকাশ কিনে নেন। এসময় মাছটি দেখতে বাজারে উৎসুক লোকজনের ভিড় পড়ে যায়। আনন্দে আবেগাপ্লুত জেলে রুমেন বৃহৎ আকারের ইলিশ পেয়ে এবং বেশী দামে মাছটি বিক্রি করতে পেরে দারুন খুশি বলে জানান।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments