সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের জকিগঞ্জ বালাই হাওরে সম্পন্ন হলো উপমহাদেশের প্রখ্যাত আলেম হযরত মাওলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি (র.) ১৭ তম ইসালে সওয়াব মাহফিল।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মাহফিলের কার্যক্রম,এবং পরদিন ফজর পর্যন্ত কয়েক লাখ মানুষের উপস্থিতিতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম সম্পন্ন হয়।
আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি (র.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর জকিগঞ্জ উপজেলার তার নিজ বাড়ির পাশে বালাই হাওরে এ আয়োজন করা হয়।
এ মাহফিলকে ঘিরে ভক্ত ও মুরিদানদের মেলা বসে বালাই হাওরে। দূরদূরান্ত থেকে লাখো মানুষ এসে ভিড় জমান। সকাল থেকেই শুরু হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্ত আশেকানদের আনাগোনা। এমনকি পাশের দেশ ভারত থেকেও আসেন অনেক ভক্তবৃন্দ। দিন যত গড়ায় মানুষের সং্খ্যা তত বাড়তে থাকে। এক পর্যায়ে এসে তিলধারণের জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় বিশাল এই হাওরে।
আগত অতিথিদের আপ্যায়ন করার জন্য রয়েছে শিরনীর ব্যবস্থা। দুপুর এবং রাতে দুদফা শিরনী বিতরণ করা হয় মুসল্লীদের। কোন হৈ-হুল্লোড় ছাড়াই শান্তিপূর্ণ ভাবে হাজার হাজার মানুষের হাতে তুলে দেয়া হয় শিরনী।
সন্ধ্যার পর স্টেজে উঠেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির বড় ছেলে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী। বর্তমানে এই আয়োজনের মূল কেন্দ্রবিন্দু ইমাদ উদ্দিন চৌধুরী। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন মুসল্লীরা। বাবার মৃত্যুর পর বিশাল এই সাম্রাজ্যের হাল ধরেছেন ইমাদ উদ্দিন আহমেদ চৌধুরী।
উল্লেখ্য,বিপথগামী মানুষকে দ্বীনের পথে ফেরাতে হেদায়েতের পথ দেখিয়েছিলেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি,সিলেট অঞ্চলসহ দেশের বিভিন্ন জায়গায় রয়েছেন তার লাখো ভক্ত আশেকান। তাদের পদচারণায় প্রতিবছর মুখরিত হয় বালাই হাওর।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments