পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে মোটরসাইকেলের ধাক্কায় কালু মিঞা (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত কালু মিঞার সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামে বাসিন্দা ।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মারা যান তিনি ।
এর আগে গত মঙ্গলবার (১১ ডিসেম্বর) সন্ধায় পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায় তার নিজ বাড়ির সামনে বসুনিয়াপাড়া-জগদল আঞ্চলিক সড়কে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল ইমরান খান জানান, বুধবার সকালে বাড়ির বাইরের রাস্তা দিয়ে হাঁটার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কালু মিয়া।পরিবারসহ স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কথা কেটে দেন।পরে প্রাথমিক চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতলে ফিরিয়ে আনলে সেখানে তার মৃত্যু হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments