স্টাফ রিপোর্টার: রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এতথ্য জানিয়েছেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৭ : ৩০ ঘটিকায় তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তুরাগ থানা এলাকার বাউনিয়া বাজার থেকে তুরাগ থানার মামলা নং-০৩(২)২০১১ এবং দায়রা মামলা নং-৩৪২৬/১১ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আকতার হোসেনকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম। গ্রেফতারকৃত মো. আকতার হোসেন গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments