ডেস্ক রিপোর্ট: শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বাংলাদেশে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফএল) নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং সীমিত পূঁজি নিয়ে কাজ করছে। তবে এখাত বিকাশের অনেক সুযোগ রয়েছে। এজন্য খাতটিকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামী দিনগুলোতে এনবিএফআই ব্যাংকগুলোর সাথে পাল্লা দিয়ে অর্থনৈতিক অগ্রগতিতে বড় ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
শিল্পমন্ত্রী বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। তাদের কার্যক্রম গ্রাম পর্যায়ে নিতে যেতে হবে। ব্যাংকের পাশাপাশি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা উন্নয়নে বড় ভূমিকা রাখছে। কোনো এনবিএফআই তাদের ঋণের পোর্টফলিওর ৩৫ শতাংশ পর্যন্ত এসএমই ঋণ দিয়ে আসছে, যা খুবই উৎসাহজনক। এক্ষেত্রে এসএমই খাত বিকাশে তারা আরো এগিয়ে আসবে বলে প্রত্যাশা করি।
বণিক বার্তা এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশন (বিএলএফসিএ) এর যৌথ উদ্যোগে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান নিয়ে এক দিনব্যাপী ‘এনবিএফআই মেলা ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিএলএফসিএ এর চেয়ারম্যান মমিনুল ইসলাম, বর্ণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিএলএফসিএ এবং বাণিক বার্তার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, এনবিএফআই মেলা ২০২২ দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান মেলা। এ মেলার মাধ্যমে আর্থিক খাত সম্পর্কে দেশের মানুষ আরো ভালোভাবে জানবে এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরো বাড়বে।
বিশেষ প্রতিনিধি, লন্ডন : যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
সব মন্তব্য
No Comments