স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রবার সন্ধ্যা থেকেই নতুন এই দর কার্যকর হবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর, ২০২৬) বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যা ৭টা এবং সকাল ১০টা ৩০ মিনিট থেকে স্বর্ণ ও রৌপ্যের নতুন বিক্রয়মূল্য কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট (হলমার্ককৃত) প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৯ হাজার ৮৭০ টাকা, ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৮ হাজার ৯৬৪ টাকা, ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৬ হাজার ৩৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৩ হাজার ৩৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরির হিসাবে ২১ ক্যারেট ২ লাখ ২১ হাজার ১৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৯৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এছাড়া রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২২ ক্যারেট প্রতি গ্রাম রৌপ্য ৪০০ টাকা, ২১ ক্যারেট ৪১০ টাকা, ১৮ ক্যারেট ৩৭০ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রতি গ্রাম ২৬৪ টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের ওজনে ২১% এবং পাথরের ক্ষেত্রে ১৮% বাদ দিতে হবে। এক্ষেত্রে ও পাথরের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারী প্রতিষ্ঠানে বর্ধিত এই দর কার্যকর থাকবে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
সব মন্তব্য
No Comments