সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে সেলিনা বিবি (২৩) নামে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।
মৃত সেলিনা তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের ভাগনা পশ্চিমপাড়া গ্রামের ইব্রাহীম আলী সাজু’র স্ত্রী। তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সেলিনা দীর্ঘদিন যাবৎ মানসিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার দুপুর পর নিজ ঘরে গলাই দড়ি দিয়ে মারা যায় তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।#
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments