ডেস্ক রিপোর্ট: রাজধানীর শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি), পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার বেলা ৪টায় ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে শ্যামবাজার এলাকায় অবৈধ পলিথিন বিক্রি ও গুদামজাতকরণের অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং ১৫(১) উপধারার টেবিল ৪(খ) অনুযায়ী ২ জন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক ব্যবসায় লিপ্ত হবেন না মর্মে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে দুটি গোডাউন থেকে মোট ১৪২ বস্তায় ৪,৮১৫ কেজি পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮,১৮,৪৫০ (আট লাখ আঠারো হাজার চারশত পঞ্চাশ) টাকা। জব্দকৃত পলিথিন পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেনের হেফাজতে প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে শ্যামবাজার মার্কেটের সভাপতি গণি মিয়া, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মোতাহার হোসেন এবং সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) ফেরদৌস মেহবুবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্তসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
জনস্বার্থে ডিএসসিসি ও অন্যান্য সংস্থার এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়া থানার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় একটি অফিসকে কেন্দ্র করে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ৩০ আগস্ট সন্ধ্যা ৭টা ...
স্টাফ রিপোর্টার: আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে নতুন মোড় এসেছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়ে ...
স্টাফ রিপোর্টার:রাজধানীর যাত্রাবাড়ী এলাকার কুতুবখালীতে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর সময় একটি বাস ও এর চালককে আটক করেছে যাত্রাবাড়ী ট্রাফিক জোন পুলিশ। আটককৃত চালকের নাম মোঃ সাইফুল (২৬)।যাত্রাবাড়ী ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর কবলে পড়ে রিকশা থেকে পড়ে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহতের নাম মোছা. রনজিনা পারভীন (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজে ...
সব মন্তব্য
No Comments