বেনাপোল প্রতিনিধি: বেনাপোল আইসিপি সীমান্ত এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মাদকজাতীয় উইনসিরেক্স (WINCEREX) সিরাপ ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এসয় আবু ইব্রাহীম (২৩) নামে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিককে আটক করা হয়।
আটক আবু ইব্রাহীমের বাড়ি কলকাতার খিদিরপুর ইকবালপুর এলাকায়।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
তিনি জানান, সোমবার রাতে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতীয় পাসপোর্টধারী এক নাগরিক বাংলাদেশে প্রবেশের পর আইসিপি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে বিজিবি। এসময় তার ট্রাভেল ব্যাগে তল্লাশি চালিয়ে নেশাজাতীয় উইনসিরেক্স (WINCEREX) সিরাপ, ভারতীয় শাড়ি-থ্রিপিস, শাল-চাদর, ঘড়ি, কীটনাশক ও কসমেটিকস সামগ্রী পাওয়া যায়।
জব্দ করা এসব চোরাইপণ্যের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। সীমান্ত এলাকা চোরাকারবারীদের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় বিজিবির এই কর্মকর্তা।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments