গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, এ পর্যন্ত মৃত্যু ১,৩৬৩

প্রকাশ : 25 Nov 2026
গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ২, এ পর্যন্ত মৃত্যু ১,৩৬৩

স্টাফ রিপোর্টার:  গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৬৩ জনে। ২৪ নভেম্বর সকাল ৮টা থেকে ২৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই প্রতিবেদন দেওয়া হয়েছে।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ২ জনের। এর মধ্যে ময়মনসিংহে ১ জন ও খুলনায় ১ জন মারা গেছেন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,২৫৮ জনে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।


গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,৩৩৮ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২,৬০,৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৪ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬,৩৭৪ জন।


১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট সন্দেহজনক হাম রোগীর ভর্তির সংখ্যা ২,৩৩,২৫৯ জন। ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি হাসপাতাল হতে মোট ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২,২৪,২৮৭ জন।


সম্পর্কিত খবর

;