পাভেল ইসলাম মিমুল রাজশাহী: নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে রাজশাহীতে মহানগর ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের জাদুঘর মোড় এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। থেমে থেমে প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ এবং কয়েক রাউন্ড গুলিবর্ষণের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করে। তবে এরপরও দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্যসচিব ইমদাদুল হক লিমনের অভিযোগ, রাজপাড়া থানায় নিষিদ্ধ ছাত্রলীগের শাহিনুর নামের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁরা জাদুঘর মোড়ে গেলে মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন মান্নার নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়।
লিমন দাবি করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্দেশনায় দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে এ হামলা চালানো হয়। একপর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীও সংঘর্ষে যোগ দেন। তাঁরা তাঁদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটান বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি দাবি জানিয়েছেন লিমন।
তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা সাফায়েত হোসেন মান্নার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী নগর বিএনপি'র সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রদলের নেতা কর্মীরা যে ঘটনাটি ঘটিয়েছে সেটা খুবই দুঃখজনক বিষয়।
এ ঘটনায় সন্ধ্যায় বিএনপি পার্টি অফিসে আমরা নেতাকর্মীদের নিয়ে আলোচনা করে তদন্ত কমিটি গঠন করা হবে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা বজায় রেখে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারিকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোনে পাওয়া যায়নি ফলে পুলিশের বক্তব্য জানা সম্ভব হয়নি।
শ্যামল বিশ্বাস সাতক্ষীরা: সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে দুই লাখ টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে এক ব্যবসায়ীকে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।নিজের, দুই ভাই ও পরিবারের সদস্ ...
নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আ ...
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে হিরোইন সেবনের দায়ে বিপ্লব মিয়া (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার দুপুরে উপজেল ...
মেলা থেকে ফিরে এসে, বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঐতিহাসিক শ্রী শ্রী কান্তজিউ মন্দিরকে ঘিরে মাস ব্যাপী রাস উৎসব ও মেলা পূজা-অর্চনার মধ্যে দিয়ে শুরু হয়েছে। পৌনে তিনশ’ বছর ধরে চলে আসা এই রাস ...
সব মন্তব্য
No Comments