স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে কোনো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ৯৬ জনের হাম নিশ্চিত হয়েছে। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৪১৭ জন।
সোমবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২২ নভেম্বর সকাল ৮টা থেকে ২৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৯০৭ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ২৩২ জন।
মৃত্যুর হিসাবে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামজনিত মৃত্যু শূন্য এবং নিশ্চিত হামজনিত মৃত্যুও শূন্য। ফলে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু শূন্য। তবে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৭ জনের এবং নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০৫ জনের। সব মিলিয়ে এ পর্যন্ত হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ হাজার ৩৫২ জনে।
এটি চলতি বছরের ১৫ মার্চের পর প্রথম মৃত্যুশূন্য দিন বলে জানা গেছে। টানা ২৫৩ দিন পর হামে মৃত্যুশূন্য দিন দেখল বাংলাদেশ। এর আগের দিন, অর্থাৎ ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছিল, যা গত দুই মাসের মধ্যে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ছিল।
এ ছাড়া ১৫ মার্চ থেকে অদ্যাবধি সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩০ হাজার ৭৯১ জন রোগী। তাদের মধ্যে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২২ হাজার ১৯ জন।
স্টাফ রিপোর্টার: ২১ নভেম্বর সকাল ৮টা থেকে ২২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে সন্দেহজনক ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে নিশ্চিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফলে গত ২৪ ঘণ্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১,৩৪৩ জনে। স ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে মারা গেছেন ৫ জন, আর নিশ্চিত হামে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।স্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে নিশ্চিত ও সন্দেহজনক মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সন্দেহজনক হামে ৭ জনের মৃত্যু হয়েছে, আর নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments