বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২য় বার ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন। এর আগে উপাচার্য ২০১৯ সালের জুলাই মাসে তিন বছরের জন্য ১ম বার এসিইউ-এর কাউন্সিল মেম্বার নির্বাচিত হন। কাউন্সিল মেম্বার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক এসিইউ কর্তৃপক্ষ তাঁকে ২য় মেয়াদে নির্বাচিত করে।
এছাড়া, আগামী ২৩-২৪ নভেম্বর লন্ডনে অনুষ্ঠেয় এসিইউ’র পরবর্তী কাউন্সিল সভায় যোগদানের জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে আমন্ত্রণ জানানো হয়। তিনি এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।
২৮ জুলাই বৃহস্পতিবার এসিইউ’র কাউন্সিল সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। তিনি নির্ধারিত আলোচ্যসূচি বিশেষ করে ‘দি রোড টু ২০৩০’, ‘সেফগার্ডিং এন্ড সিরিয়াস ইন্সিডেন্ট রিপোর্ট’ এবং ‘রিক্স রেজিস্টার এন্ড রিক্স ম্যানেজমেন্ট পলিসি’ নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও, তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ ও কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
সব মন্তব্য
No Comments