ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার(২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আলগী ও হামেরদী ইউনিয়ন রক্ষার প্রধান সমন্বয়ক বুলবুল প্রধান ভুমিকা পালন করেছিলেন। সে ঢাকা খুলনা মহাসড়কে হাজার হাজার জনগন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ করে গাছ ফেলে অগ্নি সংযোগ করে ছিলেন। এঘটনায় ভাঙ্গা থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
বুলবুলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments