পিরোজপুর অফিস: পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, জাতীয় সাংবাদিক সংস্থা‘র পিরোজপুর জেলা সভাপতি ও দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, বাসস প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি নাসির উদ্দিন এবং জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদার ও কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হকসহ এছাড়াও আরও অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাদার, স্বচ্ছ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকলে জেলার উন্নয়ন, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা, মাদক ও সন্ত্রাস নির্মূলসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা সহজ হয়। তথ্য আদান-প্রদান ও সমন্বিত প্রচেষ্টা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা যাতে কোনও ধরনের হয়রানি, মিথ্যা মামলা বা হুমকির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও সুরক্ষা নিশ্চিত করা জরুরি। সঠিক তদন্ত, ন্যায্য আইনি প্রক্রিয়া এবং নিরাপদ কর্মপরিবেশ একটি স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের আস্থা বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments