স্টাফ রিপোর্টার: শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে রাজধানীর বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান।
তিনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা মামলায় সাজেদুল ইসলামের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ওই বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। অভিযানের শুরুতে ভবনে প্রবেশে কয়েক দফা বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের অভিযোগ, ভবনের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেননি এবং সেখানে অবস্থানরত চালক ও দেহরক্ষীরা উশৃঙ্খল আচরণ করেন। বাড়ির সিকিউরিটি গার্ডরা গেট না খোলায় রাতভর বাইরে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশকে। পরে ভোরে ওই বাসা থেকেই সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেপ্তার করা হয়।
আদালতের নথি অনুযায়ী, আফতাব অটোমোবাইলসের এক সাবেক কর্মকর্তার ২৩ লাখ টাকা পাওনা পরিশোধ না করায় ঢাকার প্রথম শ্রম আদালত সাজেদুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সাবেক কর্মীর পাওনা আত্মসাতের এই মামলায় প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শফিউল ইসলামসহ শীর্ষ পর্যায়ের ৬ কর্মকর্তা ও খোদ আফতাব অটোমোবাইলসের নাম রয়েছে।
স্টাফ রিপোর্টার: উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক আস্থা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি মজবুত করতে দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও প্রশাসনিক পর্যায়ের নীতিনির্ধারকদের নিয়ে ঢাকায় সভা অনুষ্ঠিত হয়েছে।আন ...
স্টাফ রিপোর্টার: ভারত থেকে আমদানি করা বিদ্যুতের জন্য নতুন করে অতিরিক্ত চার্জ আরোপ করেছে দেশটি। প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ০.০০৫ ভারতীয় রুপি হারে সেটেলমেন্ট নোডাল এজেন্সি (এসএনএ) চার্জ দাবি করা হয ...
ডেস্ক রিপোর্ট: ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)-এর চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে দেশের শীর্ষস্থানীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশ। এ উদ্যোগ দেশে মেটলাইফের বিনিয়োগ পোর্টফোলিওক ...
স্টাফ রিপোর্টার: বিশ্বের বৃহত্তম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা হিরো মোটোকর্প বাংলাদেশে এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো বাজারে এনেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠানটির ১২ বছরের যাত্রায় এ ...
সব মন্তব্য
No Comments