আহাছানুল মতিন নান্নু প্রতিনিধি বোচাগঞ্জ দিনাজপুর: বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সেতাবগঞ্জ পৌর শহরের চামড়া হাটি রোড়ের বড় মসজিদ সংলগ্ন মেসার্স ফয়সাল ট্রেডার্সে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিমপেক্স কোম্পানির ‘এমিস্কোর’ ব্র্যান্ডের ৩৪ বোতল কীটনাশক ভেজাল পাওয়া যায়। একারণে ভেজাল কীটনাশক বিক্রেতা মেসার্স ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুককে ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়। জব্দ করা ৩৪ বোতল কীটনাশক খোলা মাঠে গর্ত করে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং মিমপেক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন বলেন,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
আনিছ আহমেদ (শেরপুর)প্রতিনিধিঃ শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।রোববার (২৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গিলাগাছা তালুকদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের কামাল পারভেজ ও তার স্ত্রী শিরিন সুলতানা বাড়ি ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন। ছেলের বৌকে তালাক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপ ...
ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনা ফরিদপুর উপজেলার রুলদহ গ্রামের আরশেদ আলী সরকারের পুত্র মোঃ মানিক সরকারের সন্ধানে রোববার ( ২৩ শে আগষ্ট ২০২৬) বিকাল ৫ ঘটিকায় ফরিদপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন ক ...
রাজশাহী অফিস : মেজর জেনারেল (অব.) মো. শরিফ উদ্দিনের নির্দেশনায় এবং সরনজাই ইউনিয়ন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান তুষারের নেতৃত্বে রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠানে মাদকবিরোধী প্রচ ...
সব মন্তব্য
No Comments