বুলবুল আহমেদ, নাটোর: বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কৃষকের জমির ধান কেটে দিলেন নাটোর-১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। এসময় স্থানীয় কৃষকরা তার এই কাজের প্রশংসা করেন এবং তার জন্য দোয়া করেন।
শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাগাতিপাড়া উপজেলার ফাগুয়াড়দিয়াড় বিলে কৃষক মোশারফ হোসেনের জমির ধান কেটে দেন তিনি। এসময় যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ধান কাটায় অংশ নেন।
বাগাতিপাড়ার কৃষক মোশারফ হোসেন বলেন, ‘জমিতে সব ধান পেকে গেছে। কিন্তু ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছিল না। ধান কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলাম। হঠাৎ বিএনপির প্রার্থী পুতুল আপা ফোনে বললেন, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা সবাই মিলে আপনার ধান কেটে দেবেন। আজ পুতুল আপাসহ নেতাকর্মীরা আমার এক একর জমির ধান কেটে মাড়াই করে দিয়েছেন। সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ।
বাগাতিপাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান বলেন, ‘এই ধান কাটা মৌসুমে শ্রমিক পাওয়া খুবই কষ্টকর। আমাদের অনেক কৃষকের জমিতে পাকা ধান নষ্ট যাচ্ছে, কারণ শ্রমিক পাওয়া যাচ্ছিল না। প্রিয় নেত্রী পুতুল আপা আমাদের সঙ্গে নিয়ে ধান কেটেছেন। আমরা যুবদল, ছাত্রদল মিলে কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিচ্ছি। শুধু এখানে নয়, এই এলাকার অনেক কৃষকের ধান কাটার উদ্যোগ নেওয়া হয়েছে।
নাটোর-১ আসনের প্রার্থী ফারজানা শারমিন পুতুল বলেন, মহান আল্লাহর রহমতে এ অঞ্চলে ধানের বাম্পার ফলন হয়েছে। আমি নির্বাচনী গণসংযোগ করতে এসে দেখেছি, আমাদের কৃষক চাচা, ভাইদের অনেক কষ্ট করে রোদে পুড়ে ধান কাটতে হচ্ছে। অনেক কৃষক শ্রমিক পাচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, স্বেচ্ছায় আমরা ধান কেটে দেবো। আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকসহ বিএনপির সহযোগী সংগঠনের ভাইয়েরা মিলে কৃষকদের ধান কেটে সহযোগিতা করবো।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে নদী-ঝরনা ও পাহাড় কেটে পাথর-বালু লুটের মহোৎসবশেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদী-ঝরনা ও পাহাড় কেটে অবাধে পাথর ও বালু উত্তোলনের অভ ...
ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- নগরকান ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
সব মন্তব্য
No Comments