জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে।
শনিবার সকাল ৯টার দিকে ঢালাইয়ের কাজ শুরু করার কিছুক্ষণ পরেই এই ঘটনা ঘটে বলে জানান নির্মাণ শ্রমিক নোমান মিয়া। ছাদ ধসে পরার পর কাজ বন্ধ রয়েছে।
এদিকে ছাদ ধসে পরার খবর শুনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম, দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা পরিদর্শনে আসেন।
পরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে তৎক্ষনাৎ হওয়া মিটিংয়ে সম্পূর্ণ ছাদের বিম খুলে আবার নতুন করে বিম লাগানোর সিদ্ধান্ত হয় বলে জানান মসজিদটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ফরমিলা আক্তার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দাইয়ান বিন শাহজাহান।
তিনি বলেন, "সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই হলের প্রাধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কয়েকজনের সাথে আমাদের মিটিং হয়। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো ছাদের বিম খুলে নতুন করে লাগাতে হবে এবং পরে কাজ শুরুর করার কথা বলা হয়।"
ঢালাইয়ের শুরুতেই এভাবে ছাদ ধসে পরার কারণ জানতে চাইলে দাইয়ান বলেন, "আমাদের পুরো কাজই শেষ ছিল শুধু ঢালাইয়ের কাজ বাকী ছিল। কিন্তু বৃষ্টির জন্য আমরা ঢালাইয়ের কাজ শুরু করতে পারিনি। বৃষ্টি না থাকায় আজকে কাজ শুরু করেছিলাম কিন্তু এই ঘটনা ঘটল।"
"বৃষ্টির কারণে পানি জমে কাঠ ভিজে ছিল আর পেরেকের সাথে কাঠের জোড়া লাগানো অংশ ফাঁকা হয়ে থাকতে পারে বলে আমরা ধারণা করছি। আর এ কারণেই এই ধসে পরার ঘটনা ঘটেছে।"
এতদিন বৃষ্টি হওয়ার পর হঠাৎ ছাদ ঢালাই দিলে এরকম ঘটনা ঘটতে পারে এই বিষয়ে আগে পরীক্ষা না করেই কেনো ছাদ ঢালাই দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, "এই ঘটনা আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে এই প্রথম ঘটল। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করব।"
কাজের মধ্যে নির্মাণ শ্রমিকদের কোনওরকম গাফিলতি ছিল না বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ ফিরোজ উল হাসান বলেন, "উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন আজ সকালে ধসে পরা ছাদ পরিদর্শন করেছি। এতদিনের টানা বৃষ্টির জন্য মূলত এই ঘটনা ঘটেছে। আমরা আবার নতুন করে কাজ শুরু করতে বলেছি।"
সরেজমিনে ঘুরে দেখা যায়, ছাদের বিম খুলে নতুন করে আবার কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী (সিভিল) আহসান হাবীবের কাছে বিষয়টি জানার জন্য মুঠোফোনে চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক নুরুল আলমের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments