রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের (ইউসিবি) উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার সংলগ্ন সদর রোডে ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো.নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,পৌরসভার প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন ও ব্যাংকের স্বরূপকাঠির ইন্দুরহাট শাখা ব্যবস্থাপক গোপালেন্দু রায়। ইউসিবি ব্যাংকের বরিশাল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ক্রেডিট ইনচার্জ শফিকুল ইসলাম জিলানের সঞ্চালনায় অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন বরিশাল পল্লী বিদ্যুত সমিতি-২’র বানারীপাড়া সাব ষ্টেশনের এজিএম মতিউর রহমান,থানার উপ-পরিদর্শক ওসমান গণি প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম,সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ তালুকদার,প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ,রেজাউল ইসলাম বেল্লাল ও স্বপন মাঝি,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,ব্যাংকের বানারীপাড়া উপ-শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নাছরুল্লাহ্সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা আ. গণি,সাংবাদিক আঃ আউয়াল,রুবেল বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, লন্ডন : যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ব্যবসা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে ‘ব্রিটিশ-বাংলাদেশ ট্রেড সেন্টার’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রিটিশ বাংলাদেশ চেম্ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম ফের বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৭০ টাকা, যা ভরিতে ২ লাখ ৩১ হাজার ৭৬৩ টাকা। আজ শুক্রব ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় নতুন দাম নির্ধারণ ...
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
সব মন্তব্য
No Comments