রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার (৪৯)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনিবার ( ১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে।
বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮ টি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৬ জন, লালবাগ বিভাগ ক ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধভাবে পরিচালিত একটি নকল সিগারেট কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ নকল শলাকা ও সিগারেট জব্দ করেছে প্রশাসন। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ রুবেল মিয়া (৩২)।শাহজাহানপুর থানা সূত্রে জানা ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শেরপুর জেলার শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী ও চারটি গরু জব্দ করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবা ...
সব মন্তব্য
No Comments