বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশে হামের সংক্রমণ বৃদ্ধি এবং শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী। সংগঠনটি এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত, স্বাস্থ্য খাতে জরুরি উদ্যোগ এবং দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য-এর পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, হামের বিস্তার রোধে পূর্ববর্তী প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে।
সমাবেশে সংগঠনের নেতারা দাবি করেন, দেশের বিভিন্ন জেলায় হামের প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং এতে বহু শিশু আক্রান্ত হয়েছে। তারা পরিস্থিতিকে “জনস্বাস্থ্য সংকট” হিসেবে উল্লেখ করে দ্রুত জাতীয় পর্যায়ে সমন্বিত প্রতিরোধ কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, “শিশুদের জীবন রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। হামের বিস্তার ঠেকাতে জরুরি স্বাস্থ্যসেবা, টিকাদান কার্যক্রম এবং সচেতনতা বৃদ্ধি এখন সময়ের দাবি।”
তিনি আরও বলেন, দেশের অধিকাংশ জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে তারা তথ্য পেয়েছেন। একই সঙ্গে বর্তমান ও সাবেক প্রশাসনের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রিয়াদ দাবি করেন, হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে। তিনি স্বাস্থ্য খাতে আরও সক্রিয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি দিলীপ রায়। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য প্রয়োজন।
বক্তারা হামের সংক্রমণ মোকাবিলায় জরুরি মেডিক্যাল সহায়তা, টিকাদান কার্যক্রম জোরদার এবং স্বাস্থ্যসেবার সক্ষমতা বৃদ্ধির দাবিও জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
সব মন্তব্য
No Comments